ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার পাসপোর্ট হারালে বড় অঙ্কের জরিমানা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল ব্রাজিল, ম্যাচ শেষে ধাক্কাধাক্কি ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা হাম-ডেঙ্গুর সঙ্গে মৌসুমি ‘ফ্লু’, উপসর্গ বুঝে ব্যবস্থা নেওয়ার তাগিদ বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে কি প্রভাব পড়বে? বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১০:১১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১০:১১:৪২ অপরাহ্ন
মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনার সময় তিনি এলাকার নেতা-কর্মীদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন।

রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

সোমবার আদালত গাজী নজরুলের চার দিন এবং মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন মামলাটির তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল বলেছেন, সকালে বাসা থেকে বের হয়ে বিভিন্ন কাজ শেষে তিনি বেলা দুইটার দিকে ন্যাম ভবনের ফ্ল্যাটে ফেরেন। পরে এলাকার কয়েকজন নেতা-কর্মী তাঁর সঙ্গে দেখা করতে এলে তাদের সঙ্গে কথা বলেন এবং দুপুরের খাবার খান।

খাওয়া শেষে মরিয়ম খেয়েছেন কি না, তা জানতে তাঁর কক্ষের সামনে যান নজরুল। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মরিয়মের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল বলেও জিজ্ঞাসাবাদে দাবি করেছেন গাজী নজরুল। তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে মরিয়ম মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলে নজরুল জানিয়েছেন। মানুষজন ভিডিওটি দেখার পর বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছে কথা বলত বলেও তিনি দাবি করেন।

তবে মরিয়মের মৃত্যুর কারণ ও এর সঙ্গে কারও সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

এদিকে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।

তবে মাকছুদা ইসলাম কী ধরনের তথ্য দিয়েছেন, তা জানাননি তদন্ত কর্মকর্তা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক