ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, কী নিয়ে আলোচনা বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন
ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখে সঞ্চালনা করলেও নতুন দায়িত্ব সামলাতে গিয়ে গলায় চাপ পড়ছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। প্রতিদিন দীর্ঘ সময় কথা বলার পাশাপাশি শুটিং সেটের ঠান্ডা পরিবেশে কাজ করতে গিয়ে কণ্ঠে ক্লান্তি দেখা দিয়েছে তার।

ছোট পর্দায় নিয়মিত দৈনিক অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা এবারই প্রথম স্বস্তিকার। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গেলেও প্রতিদিনের অনুষ্ঠানের দায়িত্ব সামলাতে হয়নি তাকে। ফলে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনা তার জন্য নতুন অভিজ্ঞতার পাশাপাশি চ্যালেঞ্জও হয়ে উঠেছে।

দীর্ঘদিন ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন রচনা ব্যানার্জি। তার পর নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকাকে ক্যামেরার সামনে দীর্ঘ সময় ধরে প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে কথা বলতে হচ্ছে।

একপর্যায়ে প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশে মজা করে স্বস্তিকা বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’

স্বস্তিকার ভাষ্য, শুটিং সেটে কনকনে ঠান্ডা এসির মধ্যে টানা কাজ করার কারণে তার গলায় চাপ পড়ছে। সিনেমা বা ওয়েব সিরিজের শুটিংয়ে দীর্ঘ সময় একটানা কথা বলতে হয় না। কিন্তু বাস্তবভিত্তিক অনুষ্ঠানে প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলতে হয়।

এ ছাড়া সেটে প্রচুর আলো থাকায় এসি বন্ধ রাখাও সম্ভব নয় বলে জানান তিনি। দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে কাজ করার কারণে গলায় অস্বস্তিও তৈরি হচ্ছে।

তবে এই শারীরিক অস্বস্তি সঞ্চালনার দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে দিতে চান না স্বস্তিকা। নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ