ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার পাসপোর্ট হারালে বড় অঙ্কের জরিমানা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হয়েছে: সেতুমন্ত্রী শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১১:২০:৩৬ পূর্বাহ্ন
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নতুন চুক্তিতে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই কোচ। পরবর্তী সময়ে চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হতে পারে।

লাতিন আমেরিকার বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে সাম্প্রতিক বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন মূলত আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করার কাজ বাকি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এবং নিজের বক্তব্যে দুঃখ প্রকাশের কথাও জানান।

চলতি বছরের ডিসেম্বরেই এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এ কারণে নতুন করে চুক্তি হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এএফএ ও স্কালোনির মধ্যে বৈঠকের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিতে থাকার বিষয়ে স্কালোনির সম্মতি পাওয়া গেছে। এখন আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

অন্যদিকে, লাতিন আমেরিকার ক্রীড়া টেলিভিশন ও রেডিও নেটওয়ার্ক ডি স্পোর্টস জানিয়েছে, সম্ভাব্য চুক্তিটি ‘২+২’ কাঠামোর হতে পারে। প্রথম ধাপে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি করা হলেও পরবর্তী সময়ে সেটি আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়ার সুযোগ থাকতে পারে।

এই পরিকল্পনা চূড়ান্ত হলে দীর্ঘমেয়াদি সময়ের জন্য স্কালোনির অধীনেই জাতীয় দলের পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ পাবে এএফএ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স