ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয় কেন? জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক মরিয়মের আত্মহত্যার সময় কোথায় ছিলেন রিমান্ডে জানালেন এমপি নজরুল খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার পাসপোর্ট হারালে বড় অঙ্কের জরিমানা

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৩:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৩:১০:৪৩ অপরাহ্ন
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের বেশির ভাগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও কিছু নেতা দেশে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তাদেরও গ্রেপ্তার করে ভারতে পাঠানোর কথা বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে ইয়াসের খান বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন। এখন দেখতে চাই। বুকের রক্ত নিয়েছেন, মায়ের বুক খালি করেছেন। তাই আসেন, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।’

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বুধবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক বক্তব্য হিসেবে দেওয়া এসব অভিযোগের স্বাধীন যাচাই পাওয়া যায়নি।

এর আগে দুপুরে শহরের রথখোলা এলাকা থেকে ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল, জেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজারের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

এর আগে জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা রথখোলা মাঠে জড়ো হন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী