ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি ‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইলো বাংলাদেশ চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয় কেন? জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৬:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৬:৪৫:২১ অপরাহ্ন
হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয়জন, চট্টগ্রাম বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন, খুলনা বিভাগে একজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট এক হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৫ হাজার ৬১২ জন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী