ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইলো বাংলাদেশ চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয় কেন? জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ মার্কিন ড্রোন প্রযুক্তি নিজেদের কাজে লাগাবে ইরান

চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৭:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৭:১১:০০ অপরাহ্ন
চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি হাসপাতালের আশপাশে অনিয়ন্ত্রিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কোনো সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হবে না।

এ ছাড়া সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে আগে থেকে থাকা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরকারি চিকিৎসকের প্র্যাকটিসও করা যাবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সই করেন অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম।

আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নম্বর ৩-এ নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ

‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ