ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি ‘আওয়ামীপন্থিদের সরাতে’ বিভাগ-জেলা-উপজেলার সব কমিটি পুনর্গঠনের নির্দেশ পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর সরকারি কমিটিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইলো বাংলাদেশ চিকিৎসকদের নিয়ে নতুন সিদ্ধান্ত হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয় কেন? জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি: মাহদী আমিন বিশ্ববাজারে আরও কমলো তেলের দাম ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইলো বাংলাদেশ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৭:১৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৭:১৪:০৪ অপরাহ্ন
ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইলো বাংলাদেশ

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানমূলক কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক এসব উদ্যোগকে প্রশংসা করেছে এবং এতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের নেওয়া কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে ৫০ শতাংশ অনুদান ও ৫০ শতাংশ সহজশর্তের ঋণের ভিত্তিতে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো বিশ্বব্যাংকের সঙ্গে মিলে সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়েছে। তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন প্রকল্প এবং তেল-গ্যাস সরবরাহসহ বহিরাগত বিভিন্ন সংকটের বিষয়ও উঠে আসে। সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে চলমান উন্নয়ন প্রকল্প যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতা চাওয়া হয়। অর্থমন্ত্রী জানান, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার বিষয়ে বিশ্বব্যাংক সম্মতি জানিয়েছে।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত স্বাগত নাশতায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ইউএনজিএর ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান

‘ভাই ভাই’ মুহূর্তে পূণ্য, পরীমনির ৩য় সন্তান