ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, কী নিয়ে আলোচনা বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:০২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:০২:৩৫ পূর্বাহ্ন
স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঞ্চ থেকে বড় পর্দা—অভিনয়ের নানা ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে অভিনয়ের বাইরের নানা কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ নামে আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন নওয়াজুদ্দিন। বইটিতে সাবেক প্রেমিকা ও সহ-অভিনেত্রীদের নিয়ে ব্যক্তিগত নানা তথ্য প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন অভিনেতা।

বইটিতে ‘মিস লাভলি’ সিনেমার সহ-অভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়েও বিস্তারিত লিখেছিলেন নওয়াজুদ্দিন। বইয়ে তিনি দাবি করেন, নিহারিকার সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় দেড় বছর স্থায়ী হয়েছিল। ঘনিষ্ঠ হওয়ার আগে নিহারিকার বাড়িতে যাওয়ার একটি ঘটনার বর্ণনাও দেন তিনি।

তবে বইটি প্রকাশের পর নওয়াজুদ্দিনের বর্ণনার সঙ্গে ভিন্নমত পোষণ করেন নিহারিকা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁদের সম্পর্ক মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল এবং বইয়ে নওয়াজুদ্দিন মনগড়া গল্প লিখেছেন।

নিহারিকার দাবি অনুযায়ী, সম্পর্কের সময় নওয়াজুদ্দিন তাঁর বিবাহিত হওয়ার বিষয়টি গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, নওয়াজুদ্দিনের গ্রামে তাঁর স্ত্রী রয়েছেন।

বইটিতে নিজের সম্পর্কের প্রসঙ্গে নওয়াজুদ্দিন নিজেকেও স্বার্থপর হিসেবে তুলে ধরেন। তিনি লিখেছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কে থাকা নারীদের অভিযোগ ছিল—তিনি নিজের প্রয়োজন মেটাতেই তাঁদের কাছে যেতেন। নিহারিকার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও নিজের এমন আচরণের কথা উল্লেখ করেন অভিনেতা।

নওয়াজুদ্দিনের আত্মজীবনী ঘিরে বিতর্ক শুধু নিহারিকাকে কেন্দ্র করে ছিল না। বইটিতে তাঁর একাধিক প্রেম ও বিভিন্ন নারীর সঙ্গে ঘনিষ্ঠতার কথাও উঠে আসে। তাঁর আরেক সাবেক প্রেমিকা সুনিতা রাজওয়ারও বইয়ে তাঁদের সম্পর্কের বর্ণনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন।

বইটি প্রকাশের পর ব্যাপক সমালোচনা ও বয়কটের আহ্বান ওঠে। পরে যাঁদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাঁদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান নওয়াজুদ্দিন। একই সঙ্গে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বইটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের ভুল স্বীকার করেন নওয়াজুদ্দিন। তিনি বলেন, আত্মজীবনীতে নারীদের নাম উল্লেখ করা কিংবা তাঁদের সম্মতি ছাড়া ব্যক্তিগত বিষয় প্রকাশ করা তাঁর ঠিক হয়নি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল