ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী

যশোরে চারজনের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন
যশোরে চারজনের কারাদণ্ড

যশোরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে মাদক ও চোরাই মালামাল রাখার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক সঞ্জয় পাল পৃথক মামলায় এ সাজা দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকা থেকে গাঁজাসহ আলিফ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ রতন ও সিয়াম হোসেন রনি নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে আদালতে পাঠায়। আদালত দুজনকেই তিন মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের চাঁচড়া ইসমাইল কলোনি এলাকায় চোরাই রিকশা ও ব্যাটারিসহ টিপু নামে একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন রাজু।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা