ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:১৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১১:১৭:০৬ পূর্বাহ্ন
বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল মনে করেন দলের প্রধান কোচ মাইক হেসন। তাঁর মতে, সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী এবং দলটি বিশ্বের চতুর্থ কিংবা পঞ্চম সেরা দলের কাতারে রয়েছে। জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে কন্ডিশন অনুকূলে থাকলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ দিয়ে পাকিস্তান ভালো করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামের হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাম্প্রতিক টেস্ট ব্যর্থতা, ওয়ানডেতে দলের অগ্রগতি এবং টি-টোয়েন্টি দলের শক্তিমত্তা নিয়ে কথা বলেন হেসন। একই সঙ্গে সালমান মির্জার চোট নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে, দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে এবং তৃতীয় টেস্টে আট উইকেটে জয় পায় ইংল্যান্ড।

টেস্টে দলের পারফরম্যান্স নিয়ে হেসন স্বীকার করেন, এই সংস্করণে পাকিস্তান ভালো করতে পারছে না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে ওয়ানডেতে পাকিস্তানের পারফরম্যান্স ধীরে ধীরে উন্নতি করছে বলে জানান তিনি।

টি-টোয়েন্টি দল নিয়ে হেসন বলেন, পাকিস্তানের স্কোয়াডে যথেষ্ট সামর্থ্য রয়েছে। এশিয়ান গেমসে কন্ডিশন পাকিস্তানের অনুকূলে থাকলে দলের ব্যাটিং কম্বিনেশন কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।

এশিয়ান গেমসের দল নির্বাচনে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান হেসন। তাঁর মতে, অভিজ্ঞতার সঙ্গে উদীয়মান প্রতিভার ভারসাম্য রাখা হয়েছে, যা টুর্নামেন্টের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ।

এদিকে সালমান মির্জার চোটে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ। তাঁর চোট দলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে বলেও জানান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর সামনে থাকা আন্তর্জাতিক সূচি বিবেচনায় নিয়ে তিন সংস্করণের জন্য দল প্রস্তুত করছে পাকিস্তান।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য