ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের গলফ,টুইট,বই আর নাতি-নাতনি—কেমন কাটে ট্রাম্পের অবসর? ইবির ১৯ শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো কুমিল্লায় কিশোরগ্যাং বিরোধী অভিযান, এক রাতেই আটক ৬২৪ ঠোঁটের কোন রং কী অসুখের লক্ষণ হতে পারে? একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ জাতিসংঘ সাধারণ পরিষদে আজ প্রধানমন্ত্রীর ভাষণ ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের সেমিনার, শিশুদের মাঝে মশারি বিতরণ বেনাপোল সীমান্তে ৩ লাখ ৮১ হাজার টাকার চোরাই পণ্য জব্দ চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি

হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১১:৪০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১১:৪০:৩০ পূর্বাহ্ন
হাজারতম গোলটা পর্তুগালের হয়েই চান রোনালদো

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২১ গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুধু মাইলফলক ছোঁয়াই নয়, হাজারতম গোলটি জাতীয় দলের জার্সিতে করতে চান পর্তুগিজ তারকা। তাঁর মতে, এমন একটি মুহূর্ত হবে ক্যারিয়ারের ‘সুন্দর সমাপ্তির মতো’।

ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার পর্তুগাল ফুটবল সামিটে কথা বলেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯৭৯। এর মধ্যে পর্তুগালের হয়ে করেছেন ১৪৬ গোল।

এক হাজার গোল নাকি আরেকটি নেশন্স লিগ শিরোপা—কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নে কোনো একটিকে বেছে নেননি রোনালদো। তিনি বলেন, ‘লক্ষ্য দুটোই অর্জন করা, এক হাজার গোল করা এবং জাতীয় দলের হয়ে এই নেশন্স লিগ জেতার চেষ্টা করা।’

হাজারতম গোলটি কোন জার্সিতে করতে চান, সে বিষয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রোনালদো বলেন, ‘জাতীয় দলের হয়ে এক হাজারতম গোল করা হবে দারুণ কিছুর পূর্ণতা, সুন্দর একটি গল্প। এটা শেষ নয়, তবে খুব সুন্দর একটি গল্প হবে।’

তবে এই মাইলফলক নিয়ে তিনি অতিরিক্ত ভাবছেন না বলেও জানান। রোনালদোর ভাষায়, ‘আমি আগেই বলেছি, সেখানে পৌঁছাতে চাই এবং পৌঁছাবও। কিন্তু এটা কোনো মোহ নয়। বাকিটা হলো উপভোগ করা, প্রতিটি দিন উপভোগ করা।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়া নিয়েও ভেবেছিলেন রোনালদো। পরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে আলোচনার পর জাতীয় দলে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়েও অবস্থান পরিষ্কার করেছেন পর্তুগাল অধিনায়ক। তিনি বলেন, ‘তারা আমাকে চায়। আমিও বিশ্বাস করি, জাতীয় দলকে এখনো সাহায্য করতে পারি। কোচ যদি আমাকে না চান, আজই চলে যেতে পারি। যখন মনে হবে এখানে আমি কিছুই করছি না, মাঠে অবদান রাখতে পারছি না, গোল করছি না বা তারা আমাকে চায় না, তখন সবার আগে আমিই ব্যাগ গুছিয়ে নেব।’

জেসুসের অধীনে নতুন অধ্যায় শুরু করছে পর্তুগাল। বৃহস্পতিবার ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে তাঁর। রোনালদোর সামনে এখন আন্তর্জাতিক শিরোপা জয়ের পাশাপাশি এক হাজার গোলের মাইলফলকের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ