ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, কী নিয়ে আলোচনা বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সুলতানপুর সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:৩৩:২৮ অপরাহ্ন
চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের সাততলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৪৯/২ নম্বর বাসায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির। সে ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আলীফের বাবা মো. কবির বলেন, দুপুরে বাসার সাততলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় আলীফ। পরে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ

মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ