ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা র‍্যাব থেকে এসআরবি: পরিবর্তন আসছে যেসব জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৪ দিনে ৩০টি বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১০:৪৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১০:৪৮:১৬ পূর্বাহ্ন
আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের আট বিভাগে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও জাতীয়করণের উদ্যোগ নিয়ে আলোচনা করছে সরকার। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সভায় বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং এর প্রয়োজনীয়তাও অনুভব করছেন বলে জানান তারা।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জেলায় জেলায় সরকারি স্কুল-কলেজ রয়েছে, কিন্তু সরকারি মাদ্রাসা মাত্র তিনটি। এ সংখ্যাটি খুবই নগণ্য। শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিক সভায় মাদ্রাসা সরকারি করার বিষয়টি উঠে এসেছে। আশা করছি, এ সরকারের আমলে ভালো কিছু হবে।’

দেশে বর্তমানে সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে তিনটি। এর মধ্যে ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া ১৭৮০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। দেশভাগের পর ১৯৪৭ সালে প্রতিষ্ঠানটি কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ১৯৬১ সালে ঢাকার বকশীবাজারে বর্তমান স্থায়ী ক্যাম্পাসে এর কার্যক্রম শুরু হয়।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ১৯১৩ সালে আসাম সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদের উদ্যোগে কলকাতা আলিয়া মাদ্রাসার অধীনে সিলেট শহরের চৌহাট্টায় সিনিয়র মাদ্রাসা হিসেবে পুনঃস্থাপিত হয়। ১৯৩৩ সালে এটি নিউ স্কিম উচ্চ মাদ্রাসায় রূপান্তরিত হয় এবং ১৯৩৫ সালে কামিল হাদিসের স্বীকৃতি পায়। এটি বাংলাদেশের আলিয়া মাদ্রাসা ধারার প্রথম কামিল মাদ্রাসা হিসেবে পরিচিত।

সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৬ সালে সরকারিকরণ করা হয়।

ব্যানবেইসের ২০২৪ সালের শিক্ষা পরিসংখ্যানেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি-বেসরকারি অবস্থান আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সারাদেশে সরকারি স্কুল-কলেজ থাকলেও বিভাগ ও জেলা পর্যায়ে সরকারি মাদ্রাসা না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ তুলনামূলকভাবে কম পাচ্ছেন। এ কারণে প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

তাদের মতে, বেসরকারি আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হচ্ছেন। ফলে সময়ের চাহিদা বিবেচনায় সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ‘সাধারণের তুলনায় মাদ্রাসার শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফল করছে। তারা কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরছে। তাই মাদ্রাসা জাতীয়করণ হলে শিক্ষার্থীরা যেমন কম খরচে পড়াশোনা করতে পারবে, পাশাপাশি শিক্ষার মানও বাড়বে।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা

ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা