ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪ ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:২৮:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

ইরানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করলে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) প্রধান মোহসিন রেজায়ী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ী বলেন, প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানি ফ্লাইট বন্ধে পদক্ষেপ নিলে তাদের বিমানবন্দরও আর কার্যকরভাবে পরিচালনা করতে দেওয়া হবে না।

রেজায়ী বলেন, ‘প্রতিবেশী দেশগুলো যদি ইরানি ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তাদের বিমানবন্দরগুলোও আর কার্যকর থাকবে না।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে প্রতিবেশী দেশগুলোকে জড়ানো উচিত নয়।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। এর মধ্যে ইরানি উড়োজাহাজকে জ্বালানি ও অবতরণ-সংক্রান্ত সেবা দেওয়া এবং টিকিট বিক্রির মতো কার্যক্রমও রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই চাপের প্রভাব ইরানের আন্তর্জাতিক বিমান চলাচলে পড়তে শুরু করেছে। আজারবাইজান ও জর্জিয়া ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত করেছে। বাগদাদ ও মাস্কাটের সঙ্গেও ইরানের কয়েকটি বিমান যোগাযোগ বন্ধ হয়েছে। অন্যদিকে তুরস্ক ও চীনের সঙ্গে কিছু ফ্লাইট এখনো চলাচল করছে, যদিও এসব রুটেও কিছু ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতও ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত করেছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাল্টা হিসেবে প্রতিবেশী দেশগুলোর বিমান চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন রেজায়ী। তবে তিনি কী ধরনের পদক্ষেপের মাধ্যমে এসব দেশের বিমানবন্দর অচল করার কথা বলেছেন, তা নির্দিষ্ট করেননি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?

নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে?