ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন লঞ্চ ভাড়া বাড়ল প্রায় ৮ শতাংশ, প্রজ্ঞাপন জারি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে ২ মাদক চোরাকারবারি আটক, মাদকদ্রব্য জব্দ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১০:৫৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১০:৫৪:২০ অপরাহ্ন
‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সফরের দিনক্ষণ ঠিক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনে শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে পাকিস্তান সফরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব। আমরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানও বৈঠকটিকে ‘খুব ভালো’ ও ‘বেশ আন্তরিকতাপূর্ণ’ বলে উল্লেখ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। দুই নেতা পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর জোর দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শাহবাজ শরিফ বাংলাদেশের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং জাতিসংঘের লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমানও দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বলে জানান। দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাকিস্তান সফরের নির্দিষ্ট তারিখ বৈঠকের পরও ঘোষণা করা হয়নি। তিনি জানিয়েছেন, দিনক্ষণ ঠিক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন