ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা ১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৪ দিনে ৩০টি বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই জন ‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: আইন কর্মকর্তা পদটির কাজ কী? নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা ডিএমপির মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৭৩ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে জরুরি নির্দেশনা নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো নিত্যপণ্যের বাজারে ‘আগুন’, লাগাম টানবে কে? যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির গণতন্ত্র ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ

অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১০:৫৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১০:৫৭:১৬ পূর্বাহ্ন
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে তাঁর বাবা-মাকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তাঁর পরিবারকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন স্বজনেরা।

এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম নিরাপত্তাহীনতার কারণে তাঁর মোবাইল ফোন নম্বর বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

অপ্রতিমের বাবা জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে গ্রামীণফোনের একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। ফোন ধরার পর অজ্ঞাত ব্যক্তি তাঁর পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর ওই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ফোন কেটে দেওয়ার পরও বারবার কল করা হলে তিনি নম্বরটি ব্লক করে দেন। পরে এয়ারটেলের আরেকটি নম্বর থেকেও একাধিকবার কল করা হয়।

ওই নম্বর দুটিতে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। ট্রু কলারে নম্বর দুটি যথাক্রমে ‘রাসেল স্টোর’ ও ‘মোহাম্মদ আলি’ নামে সংরক্ষিত দেখা যায়।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) ও অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাইবার বুলিং এবং বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণের অভিযোগে অপ্রতিমের বাবা জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে অপ্রতিম ও তাঁদের পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি তাঁদের দুজনের মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে কল করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা তাঁর মোবাইল নম্বর বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক