ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ময়মনসিংহ সীমান্তে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ কুড়িগ্রাম সীমান্তে ৯ লাখ ৩২ হাজার টাকার মাদক, কসমেটিকস ও গবাদিপশু আটক মোদি-পুতিন-মেলোনিসহ যারা অংশ নেননি এবারের জাতিসংঘের অধিবেশনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৪:১১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৪:১১:৫৫ অপরাহ্ন
সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগত। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইল।’

তিনি বলেন, ‘আগামী দিনে আমরা সবাই মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, সে জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকব সবসময়।’

সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা অত্যন্ত সম্মানিত ও দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ জায়গা থেকে কাজ করে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে সহযোগিতা করতে হবে।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন।

এ ছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলনমেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

পরে দিনব্যাপী আয়োজনটি সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের মিলনমেলায় পরিণত হয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা