ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৬:১৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৬:১৫:৩৫ অপরাহ্ন
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেছেন। ওই মানচিত্রে গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে দেখানো হয়েছে। ইরান নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরপরই ট্রাম্প এই পোস্ট করেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্ক ছেড়ে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে তিনি ট্রাম্পের হুমকির জবাব দেন। একই সঙ্গে তেহরান কূটনীতির পথ খোলা রেখেছে বলেও জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে নিলে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে তেহরান।

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘটনার মধ্যে সৌদি সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

পাশাপাশি ইরাক জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানি বিমানের জন্য বিশেষ ছাড় পেতে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পানি ও ঐতিহ্যবাহী উৎস দখলের চেষ্টা ইসরাইলি বসতি স্থাপনকারীরা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার

জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার