ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী কালো গাউনে বাজিমাত রাশমিকার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক লাল কার্ড দেখিয়ে চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে? টানা বৃষ্টিতে ভাসছে ব্যাংকক, জরুরি অবস্থা ঘোষণা

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৪৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৭:৪৬:২৭ অপরাহ্ন
শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ শহরে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহরে অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও অনেকে ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই হুমকি-ধমকি দিয়ে সরকারের কার্যক্রমে কোনো প্রভাব ফেলা যাবে না।

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন’—এমন কথাও বলা হচ্ছে।

নিজের অবস্থান তুলে ধরে টুকু বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িতে অবস্থান করলেও বিভিন্নভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনাটিও বক্তব্যে তুলে ধরেন বিএনপির এই নেতা।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শারদীয় দুর্গাপূজা সামনে। অন্য ধর্মাবলম্বীদের প্রতি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটাই ইসলাম শেখায় বলে মন্তব্য করে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করার শিক্ষা দিয়েছেন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত এমন একজন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, যিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করছেন। গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সমস্যা ছিল, তা এখন নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণ ধৈর্য ধরে সরকারের সঙ্গে ছিল। তাঁদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে চায় সরকার। তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার

জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার