ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি পর্যটনের অপার সম্ভাবনা, তবু বিদেশি পর্যটকে ভাটা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই আজ বিশ্ব পর্যটন দিবস নিউইয়র্ক সফর শেষে দুবাই হয়ে দেশের পথে প্রধানমন্ত্রী হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নাতির কানে আজান শুনিয়েছেন নানা পাটেকার, যা জানা গেল প্রতিরক্ষা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান ৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে তারা স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’

ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’

স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ ব্যক্তি হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। তার দাবি, আগন্তুকদের কয়েকজনের হাতে চাপাতি ও গান ছিল।

তিনি জানান, পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওতে থাকা কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানেও গিয়ে অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন।

এ ছাড়া স্টুডিওতে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই কর্মকর্তা।

ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন