ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি পর্যটনের অপার সম্ভাবনা, তবু বিদেশি পর্যটকে ভাটা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইস্যুতে মাহমুদা মিতুর বিস্ফোরক স্ট্যাটাস জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই আজ বিশ্ব পর্যটন দিবস নিউইয়র্ক সফর শেষে দুবাই হয়ে দেশের পথে প্রধানমন্ত্রী হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ মালামাল জব্দ সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালে শেষ হবে : বাণিজ্যমন্ত্রী জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে হবে: গোলাম পরওয়ার প্রাথমিকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে ধরলেন প্রাইমারি শিক্ষক পদে ‘নিয়োগবঞ্চিতরা’ শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রেমিককে নিয়ে যে প্ল্যান করলেন কৌশানি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন
প্রেমিককে নিয়ে যে প্ল্যান করলেন কৌশানি

পূজা মানেই আনন্দ, উৎসব আর অসংখ্য স্মৃতির হাতছানি। আর কয়েক দিন পরই শুরু হচ্ছে দুর্গাপূজা। উৎসবের আগমনী আবহ ইতোমধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। শৈশব-কৈশোরের পূজার স্মৃতি মনে রেখে যৌবনেও উৎসবে মেতে ওঠেন অনেকে। ব্যতিক্রম নন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জিও।

এবারের দুর্গাপূজায় কৌশানীর আনন্দের সঙ্গে যোগ হচ্ছে নতুন সিনেমা ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। পূজায় মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সপ্তমী পর্যন্ত সিনেমার প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। এরপর পরিবার নিয়ে পূজার আনন্দে মেতে উঠবেন।

অভিনেত্রী হওয়ার আগে পূজার দিনগুলো কেমন কাটত—এমন প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৌশানি বলেন, ‘তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পূজার বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে। প্যান্ডেলে প্যান্ডেলে যখন পূজার সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলে এসে ঝাড়ি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া, আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা।’

কৌশানি বলেন, ‘পূজার সেরা সুন্দরী’ তকমাটাই তখন তাঁর কাছে বিশাল ব্যাপার ছিল। ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়ি ফেরার বিষয়টিই তাঁর কাছে দারুণ লাগত। তাঁর ভাইবোনেরাও বিষয়টি উদ্‌যাপন করতেন। গর্ব করে বলতেন, ‘আমাদের বোন এত সুন্দরী।’

পূজার প্যান্ডেলে সেই সময় প্রেম হতো কি না—এমন প্রশ্নের উত্তরে কৌশানি বলেন, ‘হ্যাঁ নিশ্চয়ই! পূজার কটা দিনের প্রেম, এ বিষয়টি দারুণ মজা লাগত। আবার সেই প্রেম পূজার কটা দিনই টিকে থাকত। তারপর ভেঙে যেত।’

এবারের পূজায় প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কী পরিকল্পনা রয়েছে, জানতে চাইলে কৌশানি বলেন, ‘আমার পূজার সব প্ল্যানেই থাকে বনি।’ একসঙ্গে ঠাকুর দেখা, রোম্যান্স ও পার্টি—সবই বনির সঙ্গে করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

পূজার দিনগুলোতে তাঁর দৈনন্দিন জীবনযাত্রাতেও বড় পরিবর্তন আসে বলে জানান কৌশানি। তাঁর ভাষায়, ‘এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে—পূজার কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমাচ্ছি।’


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম