ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম প্রাথমিকের বাদপড়া শিক্ষকদের নিয়ে ইউটিএল’র বিবৃতি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৪৫:৩৩ অপরাহ্ন
রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করেছে।

রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের বিষয়ে মন্ত্রী বলেন, ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তে পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ঘটনায় জড়িত সব অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় পুলিশের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের ভূমিকাও তদন্ত করা হচ্ছে। ডিএমপির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে মুখোশধারী একটি দল রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির কয়েকটি স্থাপনা ভেঙে ফেলে। এ ঘটনায় রাড্ডা কর্তৃপক্ষ শাহ আলী থানায় মামলা করে।

পুলিশের তদন্তে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জনকে গ্রেপ্তার এবং দুই ট্রাক লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত মামলায়ও ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭