ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১০:২৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১০:২৬:৩৪ পূর্বাহ্ন
রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায়। গতকাল রোববার থেকে এ ধাপের আবেদন শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।

যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চয়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।

ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখা যাবে।

দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চয়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯