ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি কনটেন্ট ক্রিয়েটরের বাড়ি থেকে কোটি টাকার সম্পদ চুরি ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১১:২২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১১:২২:৪৬ পূর্বাহ্ন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি ৩৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশি জালনোট উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ১০১ জন এবং মিরপুর বিভাগ থেকে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগ থেকে ৮৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন এবং রমনা বিভাগ থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১২৫টি ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা এবং মাদক মাপার একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৩৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশি জালনোট, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা, তিনটি ধারালো ছোরা, একটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ