ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী? সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী টুকু ১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক্ষামন্ত্রী চুয়াডাঙ্গা সীমান্তে ১২ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ রাতেই শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদনের সুযোগ কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ রাড্ডার ঘটনায় এক এমপিসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে মুখ খুললেন সালমান মুক্তাদির আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি ২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৩:১৭ অপরাহ্ন
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশের দাবিতে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের নেতাকর্মী ও প্রার্থীরা এসব স্মারকলিপি দেন। জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত ফল প্রকাশের দাবি জানান।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে স্মারকলিপি দেন ঐক্য পরিষদের সভাপতি মো. জোবায়ের আহমেদ। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনের সদস্যসচিব জাকারিয়া। চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি দেন সংগঠনের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস ও হাজেরা খাতুন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরাও একই দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৮টি ক্যাটাগরিতে মোট ৪ হাজার ৩২টি পদ ছিল। এর মধ্যে ২৪টি ক্যাটাগরির ৩ হাজার ৪২২ পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও অবশিষ্ট চার ক্যাটাগরির ৬১০ পদের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি। দ্রুত ফল প্রকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন প্রার্থীরা।

চাকরিপ্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকায় অনেকের চাকরিতে আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে। এতে তারা হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে এর আগে ঢাকায় মাউশির প্রধান কার্যালয়ের সামনে একাধিকবার আন্দোলন, অবস্থান ও মানববন্ধন করেন প্রার্থীরা। ২০২৫ সালের ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচিও পালন করেন। ওই সময় প্রার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। পরে ২৯ জুন সংবাদ সম্মেলনে নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও তাদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

প্রার্থীদের ভাষ্য, নিয়োগসংক্রান্ত কোটা জটিলতা ২০২৪ সালের ২৭ নভেম্বর নিরসন হয়। এরপর ২০২৫ সালের ২১ এপ্রিল বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হয়। সভার পর ২৩ এপ্রিল মাউশির মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তারা।

ঐক্য পরিষদের মুখপাত্র লিটন কুমার বিশ্বাস বলেন, চলতি বছরে শিক্ষা সচিব তাদের জানিয়েছেন, মাউশির মহাপরিচালককে চূড়ান্ত ফল প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে। এতে ফলাফল প্রত্যাশীদের মধ্যে আশার সৃষ্টি হলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় তারা উদ্বিগ্ন ও হতাশ।

এর আগে চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়েও স্মারকলিপি দেন ঐক্য পরিষদের প্রতিনিধিরা। গত ১৩ সেপ্টেম্বর রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা।

ঐক্য পরিষদের নেতারা বলেন, দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া আটকে থাকায় প্রার্থীরা আর্থিক ও সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছেন। অনেকের চাকরিতে আবেদনের বয়সসীমাও শেষ হয়ে গেছে। তাদের দাবি, কোনো বিশেষ সুবিধা নয়; নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে অবশিষ্ট ৬১০ পদের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে স্মারকলিপি