ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:১৪:৫৫ পূর্বাহ্ন
অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম

অক্টোবর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ শুরু করছে রাশিয়া। ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া শেষ হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোসাটম জানায়, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, কয়েকটি ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে পরিবহন করা হবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বাংলাদেশে আসে। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।

রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আনা হয়। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়াম পরিবহনের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হয়েছিল।

রোসাটম জানিয়েছে, নতুন করে সংশোধিত সরবরাহের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট সব অংশীজনকে জানানো হয়েছে। সেই সূচি অনুযায়ী অক্টোবর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত