ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

রাড্ডায় ভাঙচুর-লুটপাট যে কারণে জমির মালিকানা নিয়ে জটিলতা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২১:৪০ পূর্বাহ্ন
রাড্ডায় ভাঙচুর-লুটপাট যে কারণে জমির মালিকানা নিয়ে জটিলতা

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের জমি দখল ও স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মালিকানা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জমির বরাদ্দ ও দখল নিয়ে রাড্ডা কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) বক্তব্যে ভিন্নতা রয়েছে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নথি অনুযায়ী, মিরপুর সেকশন-১, ব্লক ‘ডি’, এভিনিউ-৪-এর দক্ষিণ পাশে ৬/১ নম্বর প্লটটির মূল মালিক জাগৃক। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে ৯৯ বছরের জন্য জমিটি সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের নামে বরাদ্দ দেওয়া হয়। পরে ২০২১ সালের ২৯ জুন সমিতির সভাপতি মো. আশরাফ উদ্দিনের নামে লিজ দলিল সম্পন্ন হয়।

জাগৃকের চেয়ারম্যান ফেরদৌসী বেগম বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই ওই জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। তবে নথিপত্র পর্যালোচনা করে তিনি দেখেছেন, জমিটি কখনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নামে বরাদ্দ দেওয়া হয়নি। তাঁর ভাষ্য, ২০০৬ সালে সমমনা সমবায় সমিতিকে জমিটি বরাদ্দ দেওয়া হয় এবং ২০২১ সালে তাদের নামে লিজ দলিল রেজিস্ট্রি করা হয়।

অন্যদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার কর্তৃপক্ষ বলছে, তারা ১৯৭৪ সাল থেকে ওই স্থানে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুসেবা দিয়ে আসছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি সেখানে কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন সময়ে সেই অনুমতির মেয়াদও বাড়ানো হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, ১৯৭৪ সাল থেকে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি ১৯৮৩ সালে সর্বশেষ চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল বলে জানান তিনি।

জানা গেছে, ২০২১ সালে সমমনা সমবায় সমিতির সঙ্গে জাগৃকের লিজ দলিল সম্পন্ন হওয়ার পর ওই বছরই রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট করা হয়। রিটটি এখনো নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই জমিটি দখল এবং স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে জাগৃকের কাছে জমির বৈধ মালিকানা পাওয়ার জন্য রাড্ডা কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে ডা. নাসরিন আখতার বলেন, যেহেতু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তির নামে নয়, তাই সরকারি জায়গায় সেবামূলক কাজ পরিচালনায় বাধা হবে না বলে তারা মনে করেছিলেন।

অন্যদিকে, ৫০ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্যকেন্দ্রটি ওই স্থানে কার্যক্রম পরিচালনা করলেও তাদের অবগত না করে কীভাবে অন্য একটি প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জাগৃকের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, কাগজপত্র অনুযায়ী জমিটির বর্তমান লিজগ্রহীতা সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড। তবে জমির দখল নেওয়ার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন বা বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধানের সুযোগ ছিল। ভাঙচুর বা জবরদস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০

আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০