ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

ডাউনলোড না করেই ফেসবুক-ইনস্টাগ্রাম ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৪০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৪০:৫৮ পূর্বাহ্ন
ডাউনলোড না করেই ফেসবুক-ইনস্টাগ্রাম ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

ফেসবুক ও ইনস্টাগ্রামের ছবি, ভিডিও, রিলস ও স্টোরি সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট বা স্ট্যাটাসে শেয়ার করার নতুন ফিচার পরীক্ষা করছে মেটা। এতে কনটেন্ট ডাউনলোড করে আবার হোয়াটসঅ্যাপে আপলোড করার প্রয়োজন হবে না।

নতুন ফিচার অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মিডিয়া পিকার অপশনে ইনস্টাগ্রাম ও ফেসবুক নতুন মিডিয়া সোর্স হিসেবে যুক্ত হবে। ড্রপডাউন অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি ব্রাউজ করতে পারবেন। এরপর পছন্দের কনটেন্ট সরাসরি চ্যাট বা স্ট্যাটাসে শেয়ার করা যাবে।

এই সুবিধা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে মেটার ‘অ্যাকাউন্টস সেন্টার’-এর মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে। মেটা এরই মধ্যে অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে একাধিক ক্রস-প্ল্যাটফর্ম সুবিধা চালু করেছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে বাছাই করা অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানায়নি মেটা।

মেটার তথ্য অনুযায়ী, অ্যাকাউন্টস সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপ যুক্ত করলেও ব্যক্তিগত চ্যাট ও কলের এন্ড-টু-এন্ড এনক্রিপশনে কোনো পরিবর্তন হবে না। অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাট বা সাধারণ মিডিয়ায় সরাসরি প্রবেশাধিকারও পাবে না।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া