ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৫২:১৫ পূর্বাহ্ন
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি মার্কেটে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ৪৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কিয়াউকতাও শহরের ওই মার্কেটে এ হামলা চালানো হয়। এলাকাটি মিয়ানমারের সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মার্কেটটির ওপর দুটি বোমা ফেলে। এতে নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অস্থায়ী ও স্থায়ী দোকানদার এবং পথচারী রয়েছেন।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, কিয়াউকতাওয়ের ওই মার্কেটটি একটি পাইকারি বাজার হওয়ায় সেখানে সবসময় ভিড় থাকে। রাখাইনের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা সেখানে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে মার্কেট ও আশপাশের কয়েকটি ভবন এবং যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে। হামলায় মার্কেটসংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরাকান আর্মি রাখাইন রাজ্যভিত্তিক একটি শক্তিশালী সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। দীর্ঘদিন ধরে তারা রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। ২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর গোষ্ঠীটি আরও শক্তিশালী হয়ে ওঠে। ২০২৩ সালে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের বড় ধরনের সংঘাত শুরু হয়, যা এখনও চলছে।

রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিয়াউকতাও এসব শহরের একটি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস ও ইন্ডিয়া টুডে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড