ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১০:১৩:৪৯ পূর্বাহ্ন
রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য বার্সেলোনা কৌশল করেছে—রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এমন মন্তব্যকে কেন্দ্র করে আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একটি আদালতে সমঝোতা শুনানি হবে। ওই শুনানিতে পেরেজ ও বার্সেলোনার প্রতিনিধিদের হাজির হতে বলা হয়েছে। মামলাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

গত ১২ জুন পেরেজের বিরুদ্ধে সমঝোতার আবেদন করে বার্সেলোনা। ক্লাবটির অভিযোগ, মে মাসে পেরেজের করা কিছু মন্তব্য তাদের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর এবং মানহানিকর। সমঝোতা প্রক্রিয়া ব্যর্থ হলে পেরেজের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের কথা জানিয়েছে বার্সেলোনা।

বিরোধের সূত্রপাত গত ১২ মে পেরেজের এক সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে তিনি তথাকথিত ‘নেগ্রেইরা মামলা’ নিয়ে কথা বলেন এবং বার্সেলোনা রেফারিদের কাছ থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন। পাশাপাশি রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘নেগ্রেইরা মামলা’য় স্পেনের আদালত বার্সেলোনার সঙ্গে দেশটির সাবেক রেফারি কমিটির সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করছে। প্রায় দুই দশকে এসব লেনদেনের পরিমাণ ৭০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তে অর্থগুলো প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্সেলোনা কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। ক্লাবটির দাবি, নেগ্রেইরার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে রেফারিদের বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য অর্থ দেওয়া হয়েছিল। ২০২৪ সালে একটি আদালত বার্সেলোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজ করেছিল।

পেরেজ ওই ঘটনাকে ফুটবলে দুর্নীতির গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, রিয়াল মাদ্রিদ সাতটি লিগ শিরোপা জিতেছে এবং আরও কয়েকটি শিরোপা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এসব বক্তব্য প্রত্যাহার করানোর লক্ষ্যেই বার্সেলোনা সমঝোতার আবেদন করেছে।

আগামী ২৫ নভেম্বরের সমঝোতা শুনানিতে সমাধান না হলে বার্সেলোনা পেরেজের বিরুদ্ধে মানহানির অভিযোগে ফৌজদারি মামলা করার উদ্যোগ নিতে পারে। তবে বর্তমানে তার বিরুদ্ধে এমন কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি; ২৫ নভেম্বরের শুনানিটি সেই সম্ভাব্য মামলার আগের আইনি প্রক্রিয়া।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০

আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০