ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১১:৪৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১১:৪৮:০১ পূর্বাহ্ন
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী

চীনের এক নারী ২০ বছরের বেশি সময় চিকিৎসক হিসেবে কাজ করার পর তিন বছর আগে পেশা ছেড়ে শুরু করেন ভাপা বান বিক্রির ব্যবসা। সময়ের সঙ্গে তার সেই ব্যবসা সফল হয়ে উঠেছে। চলতি বছরের জুলাইয়ে তিনি দ্বিতীয় শাখাও খুলেছেন।

৪৮ বছর বয়সী দং মিন ২০২৩ সালে হুবেই প্রদেশের উহানে ভাপা বান বিক্রির দোকান খোলেন। এর আগে প্রায় দুই দশক চিকিৎসক হিসেবে কাজ করেছেন তিনি। চাংজিয়াং ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দং বলেন, চিকিৎসক থাকার সময় প্রায়ই চাকরি ছেড়ে দেওয়ার কথা মনে হতো। এখন দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করলেও তিনি মানসিকভাবে বেশি স্বস্তিতে আছেন।

১৯৯৯ সালে উহান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল থেকে পড়াশোনা শেষ করে শেনঝেনে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেন দং। কয়েক বছর পর উহানে ফিরে মায়ের বেসরকারি ক্লিনিক পরিচালনায় সহযোগিতা করেন। মা অবসর নেওয়ার পর ক্লিনিকটি বন্ধ হয়ে গেলে তারা হুবেইয়ের তিয়েনমেনে নিজেদের জন্মস্থানে ফিরে যান। সেখানে একটি ছোট কমিউনিটি হাসপাতালে চিকিৎসক ও আইনি প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন দং।

দং জানান, চিকিৎসক হিসেবে কাজ করার সময় রোগী দেখার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও সামলাতে হতো। সরকারি সংস্থার পরিদর্শন, রোগী-হাসপাতাল বিরোধসহ নানা বিষয় তাকে মানসিক চাপে রাখত। বিশেষ করে হাসপাতালের আইনি প্রতিনিধি হিসেবে চিকিৎসাসংক্রান্ত বিরোধের দায়ও তার ওপর পড়ত।

২০২৩ সালে এক বন্ধুর পরিবারের ভাপা বান বিক্রির ব্যবসা দেখে এ কাজে আগ্রহী হন দং। শুরুতে একটি দোকানে বিনিয়োগ করেন। পরে দোকানের রাঁধুনি চাকরি ছেড়ে দিলে নিজেই বান তৈরি শেখেন। অল্প সময়ের মধ্যেই কাজে দক্ষ হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত চিকিৎসক পেশা ছেড়ে পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করেন।

দংয়ের এ সিদ্ধান্তে শুরুতে পরিবার আপত্তি জানিয়েছিল। চীনে চিকিৎসক পেশাকে ঐতিহ্যগতভাবে মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। তবে দং বলেন, বয়স প্রায় ৫০ হওয়ার পর অন্যরা তাকে কীভাবে দেখছে, সেটি নিয়ে তিনি আর ভাবতে চান না। নিজের পছন্দের জীবন যাপন করতেই তিনি ব্যবসা বেছে নিয়েছেন।

পরে তার মা ও ভাইও সিদ্ধান্তটিকে সমর্থন করেন এবং মাঝে মাঝে দোকানের কাজে সহযোগিতা করেন। দং বলেন, জীবনে পরিবর্তন আনার জন্য কখনোই দেরি হয় না। যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন ভাপা বান বিক্রির ব্যবসা চালিয়ে যেতে চান তিনি।

চীনে চিকিৎসকদের অতিরিক্ত রোগীর চাপ ও প্রশাসনিক দায়িত্বের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তির বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। দংয়ের ঘটনাকে সেই প্রবণতার একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

২০২৪ সালে ঝেজিয়াং প্রদেশের ইউউ শহরের একটি বড় হাসপাতালে ১৩ বছর ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কাজ করা এক চিকিৎসকও চাকরি ছেড়ে রাস্তার পাশে খাবারের দোকান দেন। তার দাবি, নতুন ব্যবসা থেকে তিনি আগের চাকরির তুলনায় বেশি আয় করছেন।

চীনের চিকিৎসকদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি কমিউনিটি ‘শিং লিন ইউয়ান কমিউনিটি’ বলেছে, চিকিৎসকদের ক্লান্তি শুধু শারীরিক নয়, মানসিকও। তাদের মতে, চিকিৎসকদের চিকিৎসার বাইরের নানা দায়িত্ব, রোগীর অভিযোগের ঝুঁকি ও দীর্ঘ কর্মঘণ্টার চাপ সামলাতে হয়, অথচ দীর্ঘ শিক্ষা ও পরিশ্রমের তুলনায় অনেকের আয় পর্যাপ্ত নয়।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড