ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’ হবিগঞ্জ সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় মাদক ও গবাদিপশু জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি অসম্ভব’ দিনাজপুরে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ১১:৫৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ১১:৫৩:১৬ পূর্বাহ্ন
জনবল সংকট ও লিফট বিড়ম্বনায় ধুঁকছে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২টি লিফটের মধ্যে ৫টি দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর সঙ্গে তীব্র জনবল সংকট থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে হাসপাতালের প্রথম তলায় লিফটের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়। গুরুতর অসুস্থ, অস্ত্রোপচার-পরবর্তী রোগী ও হুইলচেয়ার ব্যবহারকারীদের লিফটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় রেডিওলজি বিভাগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচে নামার জন্য লিফটের অপেক্ষায় থাকা শম্ভুনাথ পাল নামে এক গুরুতর অসুস্থ রোগী জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। স্বজনরা খবরের কাগজ দিয়ে বাতাস করে তাকে সুস্থ করার চেষ্টা করেন।

রোগী ও স্বজনদের অভিযোগ, লিফটে অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইনের কারণে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। একাধিক রোগী জানান, দীর্ঘ সময় অপেক্ষার কারণে চিকিৎসকের কাছে পৌঁছাতেও দেরি হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৮৪০ জন রোগী ভর্তি রয়েছেন। অথচ অনুমোদিত ৭৪০ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩২২ জন। অতিরিক্ত রোগীর চাপ ও অপ্রতুল জনবল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

লিফটের বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, ১২টি লিফটের মধ্যে ৫টি নষ্ট থাকায় রোগীদের দুর্ভোগ হচ্ছে। তবে লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। এ বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গণপূর্ত বিভাগ ‘ওটিজ’ ও ‘ক্রিয়েটিভ’ নামের দুটি কোম্পানির মাধ্যমে লিফটগুলো রক্ষণাবেক্ষণ করে। পাশাপাশি ৭৪০ জনের অনুমোদিত জনবলের বিপরীতে ৩২২ জন কর্মরত থাকায় চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে।

তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল। তিনি বলেন, ১২টি লিফটের মধ্যে ৭টি সচল এবং ৫টি বিকল রয়েছে। নষ্ট লিফটগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ টাঙ্গাইলে পাওয়া যায় না, ঢাকা থেকে আনতে হয়।

শম্ভুরাম পাল বলেন, লিফট সরবরাহকারী কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত বাকি ৫টি লিফট সচল করার কার্যক্রম চলছে। তিনি জানান, ১২টি লিফটের বার্ষিক রক্ষণাবেক্ষণ বাজেট ১২ লাখ টাকা, যা প্রয়োজনের তুলনায় কম।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০

আদাবরে বাড়িতে চাপাতি নিয়ে হামলা, গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০