ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২১:৪০ অপরাহ্ন
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শ্রীপুরের বরামা গ্রামের নিজ বাড়ি থেকে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ জানিয়েছেন, আশরাফুল উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য।

সম্প্রতি আশরাফুলের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি গালাগাল ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তবে পরে তার ফেসবুক আইডিতে ওই পোস্টটি পাওয়া যায়নি।

আশরাফুলের মা আসমা আক্তার বলেন, তিন-চার দিন আগে তার ছেলে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে তিনি সেটি ডিলিট করে দেন। তার দাবি, পুলিশ তাকে জানিয়েছিল, ওই পোস্ট ও মন্তব্যের কারণেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কোনো ফেসবুক স্ট্যাটাসের কারণে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়নি। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক পোস্টের বিষয়টি জানতে পারেন বলে জানান তিনি। পরে আশরাফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন। ওই ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশরাফুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আশরাফুলের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ। তিনি গ্র


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি