ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী সুলতানপুর সীমান্তে ৪৬ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল উন্নয়নকাজে চীনের সমর্থন অব্যাহত থাকবে, প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় ‘সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই’

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:২৯:১০ অপরাহ্ন
২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। তবে টানা দুই ম্যাচের অভিজ্ঞতায় বাংলাদেশের ফুটবলের দুটি বড় সমস্যার কথা চিহ্নিত করেছেন নতুন কোচ থমাস ডুলি।

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ও দ্বিতীয়ার্ধের শুরুতে তিন গোল হজম করে দলটি। সিঙ্গাপুরের বিপক্ষে পারফরম্যান্সে উন্নতি দেখা গেলেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার ঘরোয়া ফুটবলের পার্থক্যও তুলে ধরেছেন ডুলি। তাঁর মতে, নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া লিগ না থাকায় বাংলাদেশের খেলোয়াড়েরা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

ডুলি বলেন, ‘ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিযোগিতা। বাংলাদেশে আমাদের ঘরোয়া প্রতিযোগিতা খুব বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই।’

তিনি আরও বলেন, ‘লিগ থাকা খুব জরুরি। কারণ খেলোয়াড়েরা প্রতি সপ্তাহে ম্যাচ খেলে এবং নিজেদের ভুল থেকে শেখার সুযোগ পায়। আমরা এটাই হারাচ্ছি।’

বাংলাদেশ দলের আরেকটি বড় সমস্যা হিসেবে স্ট্রাইকার সংকটের কথা উল্লেখ করেছেন ডুলি। তাঁর মতে, দল সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগিয়ে গোল করার মতো কার্যকর স্ট্রাইকারের ঘাটতি রয়েছে।

ডুলি বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া বা অন্য এশীয় দলগুলোর মতো স্ট্রাইকার আমাদের নেই। আমাদের সেটা নেই, তাই সমাধান খুঁজে বের করতে হবে।’

তবে সিঙ্গাপুরের বিপক্ষে দলের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিকও দেখেছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আজ আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলো জিতেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গোল করা।’

ডুলির মতে, ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতার ঘাটতি এবং গোল করার ক্ষেত্রে কার্যকর স্ট্রাইকারের অভাব—এই দুই জায়গায় উন্নতি করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা