ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৩৯:১৯ অপরাহ্ন
জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউগিনি আবাসনে হামলা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা। মিজানুরের গ্রেপ্তার ও তাকে ঘিরে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন আব্দুল গফুর।

এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং এ নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতি তার দৃষ্টি আকর্ষিত হয়েছে। এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুল গফুর বলেন, প্রকাশিত কিছু প্রতিবেদনে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। তার দাবি, এ তথ্য ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক’। ঢাকায় মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই এবং তিনি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবনে’ অবস্থান করেন বলে জানান।

মিজানুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে আব্দুল গফুর বলেন, বিষয়টি মিজানুরের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাপার। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউগিনি প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ওই প্রতিষ্ঠানের কাছে মিজানুরের পাওনা টাকা বকেয়া ছিল এবং তিনি আইনানুগভাবে তা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। পরে পাওনা টাকা আদায়ের জন্য মিজানুর থানায় মামলা করেন।

আব্দুল গফুরের দাবি, ওই মামলার পর নিউগিনি প্রোপার্টিজের মালিক সাইফুল ইসলাম মিজানুরকে পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। অবশিষ্ট টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে পরে সাইফুল ইসলাম পাল্টা মামলা করেন। তার দাবি, পরবর্তী সময়ে ওই মামলাটি খারিজ হয়ে যায়।

সম্প্রতি সংঘটিত ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মিজানুরের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেন আব্দুল গফুর। তার অভিযোগ, বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাইফুল ইসলাম ‘সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের’ আশ্রয় নিয়েছেন।

আব্দুল গফুর বলেন, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা এবং তাকে ওই ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হচ্ছে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের একতরফা বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।

একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে বলে তিনি মনে করেন, সেসব সংবাদ সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান কুষ্টিয়া-২ আসনের এই সংসদ সদস্য।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ

মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ