ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী

লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন
লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকার খিলক্ষেত এলাকায় সিএম লাইসেন্স ছাড়াই ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় একতা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে কুড়াতলী, পানির পাম্প সংলগ্ন, বসুন্ধরা, খিলক্ষেত এলাকার মেসার্স একতা বেকারিতে সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রয়-বিতরণ করার বিষয়টি ধরা পড়ে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত কারখানার পরিবেশ উন্নত করে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন লাইসেন্স সংগ্রহ এবং আইনসম্মতভাবে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ঢাকার ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) মাহফুজা আনিকা ইরা দায়িত্ব পালন করেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ

মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ