মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অভিযানে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা জব্দ করা হয়েছে। একই অভিযানে এক অবৈধ অনুপ্রবেশকারী আটক করেছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। আটক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জি বাংলা ডেস্ক