ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প

দেবিদ্বারে মাদক সেবনের সময় আটক, যুবদল নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৩২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৩২:০৪ পূর্বাহ্ন
দেবিদ্বারে মাদক সেবনের সময় আটক, যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়ায় উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সারকে (৫০) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলার আওতাধীন দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাই কায়সারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিনজনকেই সাত দিনের কারাদণ্ড দেন।

একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা গেছে।

দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে আব্দুল হাই কায়সার দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর একই রাতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় কেন্দ্রীয় যুবদল।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড