ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শূন্য আসনে প্রচারে মির্জা পরিবারের আরেক কন্যা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন তাঁর মেয়ে মির্জা ফাইজা তাসনিম। এর আগে তাঁর চাচাতো বোন ড. শামারুহ মির্জাকেও গণসংযোগে দেখা গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া মহল্লায় একটি নির্বাচনি প্রচারণাসভায় অংশ নিয়ে বাবার জন্য ভোট ও দোয়া চান ফাইজা। এর আগে ড. শামারুহ মির্জা শহর থেকে গ্রামের মেঠোপথ ও হাটবাজারে গিয়ে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।

পরিবারের তরুণ প্রজন্মের সদস্যদের নির্বাচনি কর্মকাণ্ডে অংশগ্রহণ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় ভোটার আব্দুল মালেক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওবাসী গর্বিত। পরিবারের অন্য সদস্যদের অংশগ্রহণে উপনির্বাচন ঘিরে মানুষের আগ্রহ আরও বেড়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ১০ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

মঙ্গলবার যাচাই-বাছাই শেষে এ আসনের ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল নেমে এলো ২ হাজার টাকায়

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল নেমে এলো ২ হাজার টাকায়