ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে অনুমোদনের জন্য একনেকে উঠছে ১৫ নতুন ও সংশোধিত প্রকল্প

ফতুল্লায় বিদ্যুতের তারে দগ্ধ ৫ মাদরাসাছাত্রী, প্রাণ গেল আরও একজনের

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:১৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:১৭:০০ পূর্বাহ্ন
ফতুল্লায় বিদ্যুতের তারে দগ্ধ ৫ মাদরাসাছাত্রী, প্রাণ গেল আরও একজনের

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় আতিয়া (১১) নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ৬টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জিদনীর মৃত্যু হয়। তার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় লামিয়া নামে আরেক শিক্ষার্থী ৫৫ শতাংশ ফ্ল্যাশ বার্ন নিয়ে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপর দুই শিক্ষার্থী আছিয়া ও সুমাইয়ার শরীর তুলনামূলক কম দগ্ধ হওয়ায় তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসার ছাদে এ ঘটনা ঘটে।

মাদরাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, দগ্ধ পাঁচ শিক্ষার্থীই মাদরাসাটির আবাসিক ছাত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদরাসার ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দগ্ধ হয়।

ঘটনার পর দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসা নেবেন

হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসা নেবেন