ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:৩১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:৩১:০৭ পূর্বাহ্ন
মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে আলোচনা থাকলেও আপাতত কাউকে এই জার্সি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি কারও পরার সুযোগ নেই।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে। এর আগে বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বলিভিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি কাউকে দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত এটি কাউকে দেওয়া হবে না। পরে অবশ্য অন্য কেউ জার্সিটি পরবেন। তবে কে পরবেন, সেটি এখনো ঠিক করা হয়নি।

মেসির জায়গা পূরণের চ্যালেঞ্জ কঠিন হলেও আর্জেন্টিনার খেলার ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, দলটি ভিন্নভাবে খেলার পথ খুঁজবে। তবে বল নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব রেখে পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সুযোগ থাকবে।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজকে একসঙ্গে দেখা যেতে পারে। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন ইতালির কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ।

এদিকে বিশ্বকাপ ফাইনালের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে স্কালোনির। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করেছেন তিনি। সম্ভাব্য নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে।

দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্কালোনি। তিনি বলেন, আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে থাকবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়েরা জাতীয় দলে খেলার জন্য আগ্রহী। উচ্চ পর্যায়ে যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা নিয়েও আত্মবিশ্বাসী তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০