ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, বিজয় উল্লাস দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার মুখোশ মিছিলে চুয়েট শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির মহেশপুর সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় ইয়াবা জব্দ যাত্রাবাড়ীতে তেল পরিমাপে কারসাজি, ফিলিং স্টেশনকে ৩ লাখ টাকা জরিমানা লাইসেন্স ছাড়া ব্রেড-বিস্কুট উৎপাদন, বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সুলতানপুর সীমান্তে ৬১ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ জামাতা গ্রেপ্তার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৭১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসা নেবেন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:৫৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:৫৭:৩০ পূর্বাহ্ন
হার্ট অ্যাটাকের যেসব লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসা নেবেন

হার্টের কার্যক্রম স্বাভাবিক রাখতে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেনের সরবরাহ প্রয়োজন। হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী রক্তনালি বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশিতে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এ অবস্থায় দ্রুত চিকিৎসা না পেলে হার্ট অ্যাটাক প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হিমেল সাহা বলেন, হার্ট অ্যাটাকের কিছু উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

হার্ট অ্যাটাকের জন্য আগে থেকেই অসুস্থ থাকা জরুরি নয়। আপাতদৃষ্টিতে সুস্থ ব্যক্তিরও এ ধরনের সমস্যা হতে পারে। তবে হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে ধারণা না থাকায় অনেক সময় হাসপাতালে যেতে দেরি হয়, যা জটিলতা বাড়াতে পারে।

অস্ট্রেলিয়ার হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ব্যক্তি ভেদে হার্ট অ্যাটাকের উপসর্গ ভিন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে প্রচলিত উপসর্গ হিসেবে পরিচিত বুকে ব্যথা নাও থাকতে পারে। কারও ক্ষেত্রে একটি উপসর্গ দেখা দিতে পারে, আবার কারও ক্ষেত্রে একাধিক উপসর্গ দেখা দিতে পারে।

সংস্থাটির তথ্য বলছে, কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে কোনো সতর্কতামূলক উপসর্গও থাকে না। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক এমন হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারেন, যাকে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’ বলা হয়।

হার্ট অ্যাটাকের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে হার্ট ফাউন্ডেশন। কারণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে জীবন বাঁচাতে সময়মতো চিকিৎসা পাওয়া গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা

সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা