ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল এ ঘোষণা দেন।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, হবিগঞ্জের বিরতিহীন এক্সপ্রেস বাসের মালিক ও শ্রমিকদের সঙ্গে মৌলভীবাজারের এসএমএস পরিবহনের মালিক ও শ্রমিকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, যানবাহন ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, সর্বশেষ ১১ ও ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়া হবিগঞ্জের তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস আটকে রাখা হয়। বিষয়টি সমাধানে একাধিকবার আলোচনা হলেও স্থায়ী সমাধান হয়নি। এ কারণে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বলেন, ধর্মঘট চলাকালে হবিগঞ্জ জেলার সড়কগুলোতে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সূত্রে জানা যায়, দুই পক্ষের বিরোধ এর আগেও বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। এ নিয়ে শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচিও পালন করেছিলেন হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা। পরে প্রশাসনের উদ্যোগে সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পক্ষের বিরোধ নিয়ে সমঝোতা বৈঠক হয়। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের দাবি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে এরপরও বাস আটকের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগের বিষয়ে মৌলভীবাজারের সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

১ অক্টোবর থেকে ধর্মঘট শুরু হলে হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০