ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অভিযানে ৩ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৮৩ হাজার টাকা।
চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জি বাংলা ডেস্ক