ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে চার্জ লাগবে না ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ফুলবাড়ী সীমান্তে ৩ লাখ ৮৩ হাজার টাকার ভারতীয় মাদক ও অবৈধ পণ্য জব্দ বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের বিএনপিকে হেয় করতে সার সংকটের আন্দোলন করা হয়েছে: শাহে আলম ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান নতুন মুদ্রানীতি ঘোষণা আজ, লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ার বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:২০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:২০:৩২ পূর্বাহ্ন
সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ার বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউগিনি আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় শাহরিয়ার মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০২৪ সালে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাসহ দুটি মামলার আসামি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় হত্যা চেষ্টা, গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন। ওই মামলায় তিনি তিন নম্বর আসামি। তার বাবার নাম উকিল মনশাদ উল্লাহ। তার ঠিকানা ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশনের বি ব্লকের ৮ নম্বর লাইনের ৭ নম্বর বাড়ি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শাহরিয়ার মাহমুদ তার থানার মামলা নম্বর ০৬(০৯)২৪-এর তিন নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ ছাড়া গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা একটি হত্যা মামলায়ও শাহরিয়ার মাহমুদ ২৫ নম্বর আসামি। মামলাটি গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তাধীন রয়েছে।

গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কয়েক দফা সংঘর্ষে চার মুসল্লি নিহত ও কয়েক শত মানুষ আহত হন। এসব ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর করা একাধিক মামলা রয়েছে।

এর আগে গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউগিনি আবাসন প্রকল্পে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের জামাতা মিজানুর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীও রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০