ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭ গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যেই মতবিরোধ ভারতের কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার ৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১ ডায়েটে অতিরিক্ত ফল খেয়ে উল্টো ওজন আরও বাড়াচ্ছেন না-তো? চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, মদ ও ওষুধ জব্দ মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর অভিবাদন রাড্ডা ক্লিনিক দখলকারীদের কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের

গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১০:২৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১০:২৮:০৫ পূর্বাহ্ন
গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’

অর্ণব রায়ের লেখা ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনে নিয়েছে পরিচালক সৃজিত মুখার্জির প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশনস’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পটি শিগগিরই চলচ্চিত্র বা সিরিজ আকারে পর্দায় আনার পরিকল্পনা করছেন সৃজিত। তবে এটি সিনেমা হবে, নাকি সিরিজ—তা এখনো চূড়ান্ত হয়নি।

২০২৪ সালে অর্ণব রায়ের ‘শাঁখচুন্নি’ গল্পটি পড়েন সৃজিত মুখার্জি। এরপর গল্পটি নিয়ে বিভিন্নজনের সঙ্গে আলোচনা করেন তিনি। আগ্রহ থাকলেও তখন গল্পটির স্বত্ব অন্য একটি প্রতিষ্ঠানের হাতে থাকায় কাজটি এগোয়নি। স্বত্বের মেয়াদ শেষ হওয়ার পর নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে গল্পটির স্বত্ব কিনে নেন সৃজিত।

অর্ণব রায়ের সঙ্গে সৃজিতের কাজের পরিকল্পনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ‘মহাভারত মার্ডার্স’ নিয়ে কাজ করার কথা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে অর্ণবের ‘যাত্রিক’ নিয়েও কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন সৃজিত। তবে সেই প্রকল্পও পর্দায় আসেনি।

এবার ‘শাঁখচুন্নি’ নিয়ে সৃজিতের পরিকল্পনা এগোচ্ছে। গল্পটিতে মনস্তত্ত্ব, ভয় এবং বাংলার নিজস্ব আবহের সমন্বয় রয়েছে বলে জানা গেছে। পর্দায় গল্পটির এই আবহ কীভাবে তুলে ধরা হবে, তা নিয়েই এখন আগ্রহ তৈরি হয়েছে।

লেখক অর্ণব রায়ও এই কাজ নিয়ে উচ্ছ্বসিত। সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা তার দীর্ঘদিনের। ‘মহাভারত মার্ডার্স’ বাস্তবায়িত না হওয়ায় আক্ষেপ থাকলেও ‘শাঁখচুন্নি’ সেই সুযোগ তৈরি করেছে বলে জানান তিনি।

অর্ণবের মতে, গল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বাংলার নিজস্ব আবহ। সেই আবহ ও গল্পকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে সৃজিত মুখার্জির চেয়ে উপযুক্ত পরিচালক আর কেউ হতে পারেন না বলেও মন্তব্য করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে ‘কানা মমিন’ গ্রেপ্তার