খাগড়াছড়িতে ৫ পরিত্যক্ত বস্তায় মিলল অস্ত্র ও লক্ষাধিক টাকার ভারতীয় মাদক

আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৭:০৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৭:০৯:৫৬ অপরাহ্ন

খাগড়াছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে ৩২ বিজিবি। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের মদ, সোয়া চার কেজি ভারতীয় গাঁজা ও ৪৭ কার্টন ভারতীয় সিগারেট।

খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক আসার গোপন তথ্যের ভিত্তিতে জানমারাটিলা ডাউনে অভিযান চালানো হয়।

তিনি জানান, শুক্রবার (২ অক্টোবর) সকালে একই এলাকায় ফের তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বস্তাগুলো খুলে একটি পিস্তল, গুলি, ভারতীয় মাদক ও সিগারেট পাওয়া যায়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার টাকা। তবে এসব মালামালের মালিক বা চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০