ঝালকাঠি জেলা যুবদল নেতার পদ স্থগিত

আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:০৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:০৭:৪৬ অপরাহ্ন

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রমজানুল মোরশেদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে রমজানুল মোরশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে রমজানুল মোরশেদ বলেন, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশেই একজন সদস্যকে শোকজ করা হয়েছিল। তাঁদের নির্দেশে ওই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কেন্দ্র থেকে তাঁকে কোনো শোকজ না করেই পদ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, রমজানুল মোরশেদের পদ কেন স্থগিত করা হয়েছে, তা তাঁর জানা নেই। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন। কেন্দ্রের সিদ্ধান্তের কারণ জানার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০