বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন; বিজিবি'র গার্ড অব আনার প্রদান

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৯:৫৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৯:৫৯:৪৫ অপরাহ্ন

মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুল কুদ্দুসের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর একজন জেসিওর নেতৃত্বে বিজিবির একটি সুসজ্জিত ও সশস্ত্র দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ঢাকার কামরাঙ্গীরচরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

তাঁর মৃত্যুতে বিজিবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বিজিবি জানায়, কর্মজীবনে আব্দুল কুদ্দুসের নিষ্ঠা ও দায়িত্ব পালনের স্মৃতি এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০