ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৩:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১০:৫৩:০৮ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী ‘এ কে এইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আবুবকর সিদ্দিক মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল বলেন, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করে চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০